কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025

4.7/5 - (94 votes) রেটিং দিন!

চাকরির বর্ণনা : কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (DTE Job Circular 2025) প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগটি তাদের www.techedu.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ১১ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা হয় এবং দৈনিক ইত্তেফাক পত্রিকায় ১২ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ তথ্য অনুসারে, ২০ টি ক্যাটাগরির পদে জন্য মোট ২১৮ জন লােক নিয়ােগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরির আবেদনটি ১৩ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ০৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫:০০ টায় শেষ হবে। আগ্রহী এবং যোগ্য পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের https://ift.tt/n83AZYl মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এই পােস্টের মাধ্যমে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২৫ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Directorate of Technical Education Job Circular 2025-এর আলােকে বিস্তারিত জেনে আসি।

Directorate of Technical Education (DTE) Job Circular 2025

আপনি কি কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : Jobs Notice BD

কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৫

এক নজরে ডিটিই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই)
নিয়োগ বিজ্ঞপ্তি ইসুর তারিখ: ১১ নভেম্বর ২০২৫
নিয়োগ প্রকাশের তারিখ: ১২ নভেম্বর ২০২৫
পদ ক্যাটাগরি: ২০ টি
পদের সংখ্যা: ২১৮ জন
বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স ১৮-৩২ বছর হতে হবে (পদ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাশ (পদ অনুযায়ী)।
চাকরির ধরন: সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট: www.techedu.gov.bd
আবেদনের শুরু তারিখ: ১৩ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ০৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০০ টা।
আবেদনের মাধ্যম: অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র: দৈনিক ইত্তেফাক
আবেদনের ঠিকানা: http://dter.teletalk.com.bd

বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরিটি অন্যতম। ডিটিই চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২৫ সার্কুলার

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে ডিটিই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

১) পদের নাম: ফার্মাসিস্ট
পদ সংখ্যা: ০২ (দুই) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স।
মাসিক বেতন: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০ টাকা।

২) পদের নাম: হিসাব রক্ষক
পদ সংখ্যা: ০৪ (চার) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা।
মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা।

৩) পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৪ (চার) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ২৩ শব্দের গতি।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৪) পদের নাম: ইউডিএ কাম ডাটা প্রসেসর
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ২৩ শব্দের গতি।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৫) পদের নাম: হিসাব রক্ষক
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৬) পদের নাম: কোষাধ্যক্ষ
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৭) পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম–কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; স্ট্যাটিস্টিক্সে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ; এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ৩০ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৮) পদের নাম: লাইব্রেরিয়ান
পদ সংখ্যা: ০৪ (চার) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৯) পদের নাম: কম্পাউন্ডার
পদ সংখ্যা: ০৪ (চার) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিক্যাল অ্যাসিস্টেন্ট সার্টিফিকেটসহ ০১ (এক) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।

১০) পদের নাম: অফিস সহকারী কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ২৭ (সাতাশ) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১১) পদের নাম: স্টোর কিপার (সাপ্লাই)
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১২) পদের নাম: ডাটা প্রসেসর
পদ সংখ্যা: ২৯ (ঊনত্রিশ) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৩) পদের নাম: এলডিএ কাম–ডাটা প্রসেসর
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৪) পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৫) পদের নাম: এলডিএ কাম–ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৬) পদের নাম: এলডিএ কাম–টাইপিস্ট
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৭) পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান কাম–ক্যাটালগার
পদ সংখ্যা: ১১ (এগারো) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্স বিষয়ে সার্টিফিকেট কোর্স।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৮) পদের নাম: ক্যাশ সরকার
পদ সংখ্যা: ০২ (দুই) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা।
মাসিক বেতন: (গ্রেড–১৮) ৮,৮০০–২১,৩১০ টাকা।

১৯) পদের নাম: ক্লিনার
পদ সংখ্যা: ০৮ (আট) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে প্রাথমিক শিক্ষা ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ৬ (ছয়) মাস মেয়াদি কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৯) ৮,৫০০–২০,৫৭০ টাকা।

২০) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৯৬ (ছিয়ানব্বই) টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগে আবেদনের জন্য শর্তাবলী

কারিগরি শিক্ষা অধিদপ্তর -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। ডিটিই চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) নিয়োগ ২০২৫ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।

  • শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান, এসএসসি বা সমমান, স্নাতক বা সমমান, ইঞ্জিনিয়ারিংয়ে বি.এসসি, স্নাতকোত্তর বা সমমান পাস সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩২ বছর হতে হবে। (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
  • অভিজ্ঞতা: অভিজ্ঞ এবং ননঅভিজ্ঞ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • অন্যান্য যোগ্যতা: আবেদনকারীদের তাদের পছন্দসই পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
  • জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • জেলা কোটা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://dter.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : ১৩ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

কারিগরি শিক্ষা অধিদপ্তর নতুন জব সার্কুলার

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ ও পিডিএফ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আমরা এই পোস্টিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ -এর পিডিএফ ফাইল সংযুক্ত করেছি। এছাড়াও, আপনি চাইলে নীচে থেকে ডিটিই চাকরির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষন করে রাখতে পারেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025

(সূত্র: দৈনিক ইত্তেফাক ১২ নভেম্বর ২০২৫)

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025

(সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

Directorate of Technical Education Job Circular

কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।


এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতি

কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত https://ift.tt/n83AZYl ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-

  1. ভিজিট করুন http://dter.teletalk.com.bd ওয়েবসাইট।
  2. Application Form” অপশনে ক্লিক করুন।
  3. আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. Next” বোতামে ক্লিক করুন।
  5. আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
  6. কারিগরি শিক্ষা অধিদপ্তরচাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  7. সঠিক তথ্য দিয়ে ডিটিই চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  8. আপনার সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষর ছবি (300×80 px) আপলোড করুন।
  9. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  10. অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতি

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা, ক্রমিক ০২-১৭ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ১৮-২০ নং পদের জন্য ৫৬/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।

নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।

১ম SMS : DTER User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন : DTER DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।

২য় SMS: DTER Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারন: DTER Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।


কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়ম


যেসকল প্রার্থী কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার এসএমএস পুন:রুদ্ধার করতে চান তারাই শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুন:রুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে : DTER Help User ID & Send to 16222.

Example: DTER Help ABCDEFGH & send to 16222.

PIN Number জানা থাকলে : DTER Help PIN PIN Number & Send to 16222.

Example: DTER Help PIN 12345678 & send to 16222.

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।

ডিটিই নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://ift.tt/n83AZYl ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী

ডিটিই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে দুটি ধাপে ধাপ দুটি হলােঃ

১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)

কারিগরি শিক্ষা অধিদপ্তর চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাইভা ( মৌখিক) পরীক্ষার সময়, প্রার্থীদের সকল সার্টিফিকেটের মূল কপি আনতে হবে। প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্ৰ প্ৰদৰ্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে।

এছাড়াও, নিম্নলিখিত নথিগুলির সত্যায়িত ফটোকপিগুলির একটি সেট জমা দিতে হবে :

  • Applicant’s Copy/আবেদনের কপি এবং প্রবেশপত্র।
  • সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র।
  • ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
  • চারিত্রিক সনদ (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের কাছ থেকে)
  • কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়-সূচি

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS করে জানানাে হবে। এছাড়াও কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.techedu.gov.bd এ প্রকাশ করা হবে।

সুতরাং ডিটিই নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।


হেল্পলাইন/যোগাযোগ

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ইমেইল, ফোন নাম্বার, ফেইসবুক পেইজ এ যোগাযোগ করুন।

তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : DTER. Post Name: Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।

  • phone 150x150 1 কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025 হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
  • Untitled 2copy কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025 ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • Untitled 1 copy মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-BISECTG Job Circular 2025 ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্য


  • প্রতিষ্ঠানের নাম: কারিগরি শিক্ষা অধিদপ্তর।
  • phone 150x150 1 কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025 মোবাইল নাম্বার: —।
  • Untitled 2copy কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025 ই-মেইল: — ।
  • Untitled 1 copy কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025 অফিসিয়াল ফেসবুক পেইজ: —।
  • %E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8B কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025 কর্তৃপক্ষের ঠিকানা: —।
  • website icon 11 150x150 copy কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025 কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট: www.techedu.gov.bd

কারিগরি শিক্ষা অধিদপ্তর জব সার্কুলার ২০২৫

কারিগরি শিক্ষা অধিদপ্তর সংক্ষিপ্ত পরিচিতিঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি অধিদপ্তর। কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ১৯৬০ সালে এটি প্রতিষ্ঠিত হয় । গত অর্ধ শতকে কারিগরি শিক্ষা ও প্রশাসনের বহু শাখা-প্রশাখার বিস্তার ঘটেছে। অধিদপ্তরের মূল কাজ ৪টি যথাঃ মানব সম্পদ ব্যবস্থাপনা, উন্নয়ন কর্মকান্ড পরিচালনা, একাডেমিক কার্যক্রমের তদারকীকরণ এবং কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংযোগ সৃষ্টি করা।

অধিদপ্তরাধীন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট সংখ্যা ২০০ টি। তিনটি স্তরে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। যথাঃ সার্টিফিকেট স্তর, ডিপ্লোমা স্তর ও ডিগ্রী স্তর। সার্টিফিকেট পর্যায়ে রয়েছে ১৩৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং ১টি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট। ডিপ্লোমা পর্যায়ে ৫০টি পলিটেকনিক ইনষ্টিটিউট এবং ডিগ্রী পর্যায়ে ১টি টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরটি এফ-৪/বি, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ অবস্থিত। (সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) নিয়োগ ২০২৫


নতুন চাকরির খবর সবার আগে পেতে
AVvXsEgWDRSmg1 nH1 9CFx5xtrBM8MMLitrRwtlRHv5kfYxuXYawsci0kpMgk1yJxqhVZ89TMglaUvBZYEkkK4nxBLM6tZJdCuxUQ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-DTE Job Circular 2025



from সরকারি ও বেসরকারি চাকরির খবর | BD Govt Job Circular 2025 https://ift.tt/cv75Z8e
via IFTTT

Post a Comment

Previous Post Next Post